WBSETCL Apprentice Recruitment 2026: বিদ্যুৎ দপ্তরে ১৩৮ জন অ্যাপ্রেন্টিস নিয়োগ হবে

WBSETCL Apprentice Recruitment 2026 138 Vacancy Bengali, Niyog Hobe,
WBSETCL Apprentice Recruitment 2026

West Bengal State Electricity Transmission Company Limited (WBSETCL) একটি পশ্চিমবঙ্গ সরকারের অধীনস্থ বিদ্যুৎ সঞ্চালন সংস্থা। এই সংস্থা কর্তৃক ২০২৬–২৭ বর্ষের জন্য নতুন করে Graduate Apprentice (Electrical), Technician Apprentice (Diploma/ITI) পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

এই নিয়োগটি Apprentices Act, 1961 অনুযায়ী পশ্চিমবঙ্গের বিভিন্ন ইউনিটে প্রশিক্ষণের জন্য করা হবে। নির্বাচিত প্রার্থীদের ১২ মাসের প্রশিক্ষণ প্রদান করা হবে। 

এই প্রতিবেদনে WBSETCL Apprentice Recruitment 2026 সংক্রান্ত আবেদনের যোগ্যতা, বয়সসীমা, স্টাইপেন্ড, নির্বাচন পদ্ধতি, আবেদন প্রক্রিয়া ও গুরুত্বপূর্ণ তারিখ বিস্তারিতভাবে আলোচনা করা হলো।


📌 সূচিপত্র (Table of Content)


🔍 একনজরে গুরুত্বপূর্ণ তথ্যসমূহ

  • সংস্থার নাম: West Bengal State Electricity Transmission Company Limited (WBSETCL)
  • পদ: Graduate Apprentice / Technician Apprentice
  • মোট শূন্যপদ: ১৩৮টি
  • কাজের স্থান: পশ্চিমবঙ্গ
  • আবেদন পদ্ধতি: অনলাইন
  • আবেদন শুরু: ০৬.০২.২০২৬
  • শেষ তারিখ: ২৭.০২.২০২৬
  • অফিসিয়াল ওয়েবসাইট: www.wbsetcl.in

📊 মোট শূন্যপদ ও ভ্যাকেন্সি ডিটেলস

পদের নাম UR SC ST OBC-A OBC-B মোট শূন্যপদ
Graduate Apprentice (Electrical) 06 02 01 01 01 11
Technician Apprentice (Diploma in Electrical) 33 12 03 06 04 58
Technician Apprentice (ITI – Wireman / Electrician) 40 14 03 07 05 69
মোট 79 28 07 14 10 138

নোট: WBSETCL Apprentice Recruitment 2026-এ মোট ১৩৮টি শূন্যপদে গ্র্যাজুয়েট, ডিপ্লোমা ও ITI প্রার্থীদের নিয়োগ করা হবে। রিজার্ভেশন প্রযোজ্য হবে Apprentices Act অনুযায়ী।


✅ আবেদনের যোগ্যতা

শুধুমাত্র ২০২৩, ২০২৪ ও ২০২৫ সালে পাশ করা প্রার্থীরাই আবেদন করতে পারবেন। পূর্বে যারা Apprentice Training করেছেন বা বর্তমানে কর্মরত, তারা যোগ্য নন।


🎂 যোগ্যতা ও বয়সসীমা

  • ন্যূনতম বয়স: ১৮ বছর
  • বয়স গণনা হবে: ০১.০১.২০২৬ অনুযায়ী

🎓 শিক্ষাগত যোগ্যতা

  • Graduate Apprentice: Electrical Engineering-এ Graduation
  • Diploma Apprentice: Electrical Engineering-এ Diploma
  • ITI Apprentice: Madhyamik + ITI (Wireman/Electrician)

📝 আবেদন পদ্ধতি (How to Apply)

WBSETCL Apprentice Recruitment 2026–এ আবেদন শুধুমাত্র অনলাইন মাধ্যমে গ্রহণ করা হবে। কোনো অফলাইন আবেদন গ্রহণ করা হবে না। প্রার্থীদের নিজ নিজ ট্রেড অনুযায়ী NATS অথবা NAPS পোর্টালে রেজিস্ট্রেশন করতে হবে।

🔹 Graduate Apprentice (Electrical) ও Diploma Apprentice

  1. প্রথমে NATS Portal (https://nats.education.gov.in) এ রেজিস্ট্রেশন করুন।
  2. রেজিস্ট্রেশন সম্পন্ন হলে লগইন করে “West Bengal State Electricity Transmission Company Limited” নামে অ্যাপ্রেন্টিস পদের জন্য আবেদন করুন।
  3. এরপর WBSETCL-এর অফিসিয়াল ওয়েবসাইট (www.wbsetcl.in) এর Career Section-এ যান।
  4. NATS ID ও মোবাইল নম্বর ব্যবহার করে রেজিস্ট্রেশন সম্পন্ন করুন।
  5. OTP দিয়ে লগইন করে প্রয়োজনীয় তথ্য পূরণ করুন।
  6. নির্ধারিত ডকুমেন্ট আপলোড করে Submit বাটনে ক্লিক করুন।

🔹 Technician Apprentice (ITI – Wireman / Electrician)

  1. প্রথমে NAPS Portal (https://www.apprenticeshipindia.gov.in) এ রেজিস্ট্রেশন করুন।
  2. লগইন করে WBSETCL-এর জন্য সংশ্লিষ্ট Apprentice পদে আবেদন করুন।
  3. এরপর WBSETCL ওয়েবসাইটে গিয়ে NAPS ID দিয়ে রেজিস্ট্রেশন সম্পন্ন করুন।
  4. OTP ভেরিফিকেশনের পর ফর্ম পূরণ করে ডকুমেন্ট আপলোড করুন।
  5. সব তথ্য যাচাই করে Submit করুন।

গুরুত্বপূর্ণ: আবেদন করার শেষ তারিখ ২৭ ফেব্রুয়ারি ২০২৬ (বিকাল ৫টা)।


📑 প্রয়োজনীয় নথিপত্র (Required Documents)

ডকুমেন্ট ভেরিফিকেশন ও অনলাইন আবেদন প্রক্রিয়ার সময় প্রার্থীদের নিচের নথিপত্রগুলি প্রস্তুত রাখতে হবে।

  • আধার কার্ড (Aadhaar Card)
  • মাধ্যমিক বা সমমান পরীক্ষার Admit Card / Birth Certificate (DOB প্রমাণের জন্য)
  • শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট ও মার্কশিট
  • Diploma / ITI / Degree Certificate (যেটি প্রযোজ্য)
  • কাস্ট সার্টিফিকেট (SC / ST / OBC-A / OBC-B – যদি প্রযোজ্য হয়)
  • পাসপোর্ট সাইজ সাম্প্রতিক রঙিন ছবি
  • স্বাক্ষর (Signature)
  • ব্যাংক অ্যাকাউন্ট ডিটেইলস (DBT Enabled ও Aadhaar Linked)

নোট: সব নথিপত্র অবশ্যই সঠিক ও বৈধ হতে হবে। 


💰 স্টাইপেন্ড

  • Graduate Apprentice: ₹10,500/- প্রতি মাসে
  • Diploma Apprentice: ₹9,500/- প্রতি মাসে
  • ITI Apprentice: ₹9,300/- প্রতি মাসে

🏆 নির্বাচন পদ্ধতি

নির্বাচন হবে শিক্ষাগত যোগ্যতার প্রাপ্ত নম্বর অর্থাত, মেধাতালিকা (Merit List)-এর ভিত্তিতে। এই নিয়োগে কোনো লিখিত পরীক্ষা নেই। মেধাতালিকা (Merit List) অনুযায়ী প্রার্থীদের ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য ডাকা হবে।


📅 গুরুত্বপূর্ণ তারিখ

  • আবেদন শুরু: ০৬ ফেব্রুয়ারি ২০২৬ (সকাল ১১টা)
  • আবেদন শেষ: ২৭ ফেব্রুয়ারি ২০২৬ (বিকাল ৫টা)
  • ডকুমেন্ট ভেরিফিকেশন: পরে জানানো হবে।

❓ FAQ – সচরাচর প্রশ্ন ও উত্তর

প্রশ্ন ১: WBSETCL Apprentice Recruitment 2026-এ আবেদন ফি কত?
উত্তর: এই নিয়োগে কোনো আবেদন ফি নেই। সম্পূর্ণ ফ্রি।

প্রশ্ন ২: Apprentice Training-এর মেয়াদ কতদিন?
উত্তর: মোট প্রশিক্ষণের মেয়াদ ১২ মাস।

প্রশ্ন ৩: এই Apprentice শেষে কি স্থায়ী চাকরি হবে?
উত্তর: না, এটি শুধুমাত্র প্রশিক্ষণ। WBSETCL স্থায়ী চাকরির কোনো নিশ্চয়তা দেয় না।

প্রশ্ন ৪: আগে Apprentice করা থাকলে কি আবেদন করা যাবে?
উত্তর: না, যারা আগে Apprentice Training করেছেন বা বর্তমানে করছেন, তারা আবেদন করতে পারবেন না।

প্রশ্ন ৫: নির্বাচন কীভাবে হবে?
উত্তর: শিক্ষাগত যোগ্যতায় প্রাপ্ত নম্বরের ভিত্তিতে Merit List তৈরি করে নির্বাচন করা হবে।

প্রশ্ন ৬: কোনো লিখিত পরীক্ষা হবে কি?
উত্তর: না, এই নিয়োগে কোনো লিখিত পরীক্ষা নেই।

প্রশ্ন ৭: ডকুমেন্ট ভেরিফিকেশন কোথায় হবে?
উত্তর: WBSETCL Corporate Office, Vidyut Bhavan, Salt Lake, Kolkata-এ হবে।

প্রশ্ন ৮: আবেদন করার শেষ তারিখ কবে?
উত্তর: ২৭ ফেব্রুয়ারি ২০২৬, বিকাল ৫টা পর্যন্ত।


🔔 আরও সরকারি চাকরির খবর


Disclaimer: এই ওয়েবসাইটে প্রকাশিত নিয়োগ সংক্রান্ত সমস্ত তথ্য সংশ্লিষ্ট সংস্থার অফিসিয়াল নোটিফিকেশন ও পাবলিক ডোমেইনে উপলব্ধ তথ্যের উপর ভিত্তি করে তৈরি। আমরা (Niyog Hobe) কোনো নিয়োগকারী সংস্থা নই এবং চাকরি দেওয়ার কোনো নিশ্চয়তা প্রদান করি না। শুধুমাত্র চাকরিপ্রার্থীদের স্বার্থে তথ্য প্রদানের উদ্দেশ্যে উপস্থাপিত করা হয়েছে। আবেদন করার আগে প্রার্থীদের অবশ্যই অফিসিয়াল ওয়েবসাইট থেকে তথ্য যাচাই করার জন্য অনুরোধ করা হচ্ছে।

Post a Comment

Post a Comment (0)

Previous Post Next Post